• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জয়পুরহাট সরকারি কলেজে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-২০২৬/২৭ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ২৩ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ ক্যাম্প আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলবে। এতে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী (ক্যাডেট) অংশ নিচ্ছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কাজী ইয়ারুল কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ বিজিবির অ্যাডজুট্যান্ট মেজর মো. মাসকুর রহমান রওনক, ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কাজী ইমরুল কায়েস, লেফটেন্যান্ট আবু রেজা আমিনুর রহমান এবং জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পিইউও এ কে এম নাফিউর রহমান ও পিইউও মো. এনামুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যাম্পে ক্যাডেটদের শৃঙ্খলা ও সামরিক প্রশিক্ষণ দিতে সামরিক প্রশিক্ষকদের পাশাপাশি ১৮ জন সামরিক প্রশিক্ষক এবং ১১ জন বেসামরিক কর্মচারী দায়িত্ব পালন করছেন।

সপ্তাহব্যাপী এ ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটদের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন