• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মসূচি নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ২৭ উপসচিবকে বদলি, কুমিল্লার এডিসিকে নরসিংদী বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আট আসনের সীমানায় সংশোধন চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০৪ জন গ্রেপ্তার নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গৌরাঙ্গ বিশ্বাস:

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি আংশিক মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার দুপুরে দুই উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ করে এই মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলকারীরা সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে ‘বীর বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আমরা হলাম মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা’—এ ধরনের স্লোগান দেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন বড় বড় গণমাধ্যমেও তা প্রকাশিত হয়। আকস্মিক এই ঘটনার খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রশাসনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের শান্তি বিনষ্টের যেকোনো চক্রান্ত আমরা প্রতিহত করব।’

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন