• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত কুমিল্লায় সরকারি শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মসূচি নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ২৭ উপসচিবকে বদলি, কুমিল্লার এডিসিকে নরসিংদী বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আট আসনের সীমানায় সংশোধন চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০৪ জন গ্রেপ্তার নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০৪ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় ৩০৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৪০৪ পিস ইয়াবা, ১৩ কেজি ১৫৯ গ্রাম গাঁজা, ২৩ লিটার ৫০০ মিলিলিটার মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৯ আগস্ট ২০২৬ তারিখের ২৪ ঘণ্টার অভিযানের ফলাফলে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৩০৪ জনের মধ্যে নিয়মিত মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন, পরোয়ানামূলে ৯৫ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন। এছাড়া মাদক মামলায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদক বহনকারী এবং ৬২ জন মাদক সেবনকারী।

এদিকে, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ২৪ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে মোট ২৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার ৪০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ কেজি ১৫৯ গ্রাম গাঁজা, ২৩ লিটার ৫০০ মিলিলিটার মদ, ১ বোতল স্কফ এবং ৪৯ বোতল ভারতীয় মদ।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন