• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত কুমিল্লায় সরকারি শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মসূচি নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ২৭ উপসচিবকে বদলি, কুমিল্লার এডিসিকে নরসিংদী বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আট আসনের সীমানায় সংশোধন চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০৪ জন গ্রেপ্তার নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন

২৭ উপসচিবকে বদলি, কুমিল্লার এডিসিকে নরসিংদী

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭ জন উপসচিবকে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক, স্থানীয় সরকার পদে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. গোলাম রব্বানী। আদেশে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ওই তারিখে যোগদান না করলে একই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন তাঁরা।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. সাইফুল ইসলামকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক, স্থানীয় সরকার পদে বদলি করা হয়েছে। একইভাবে মাগুরার এডিসি মো. আব্দুল কাদেরকে টাঙ্গাইল, মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে ঝিনাইদহ এবং ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া গাইবান্ধার এডিসি যাদব সরকারকে জয়পুরহাট, আইএমইডির উপপরিচালক পূর্ণেন্দু দেবকে পাবনা, পরিকল্পনা কমিশনে সংযুক্ত উপসচিব মাহমুদা সুলতানাকে সিলেট এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার সোনিয়া সুলতানাকে হবিগঞ্জে পদায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের এডিসি মো. নাকিব হাসান তরফদারকে বরিশাল, নৌপরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার দীপায়ন দাস শুভকে ভোলা এবং মাগুরার এডিসি শাশ্বতী শীলকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক, স্থানীয় সরকার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে চট্টগ্রাম, আইএমইডির উপপরিচালক দেবাশীষ চৌধুরীকে চাঁদপুর, বান্দরবানের এডিসি এস এম মনজুরুল হককে বান্দরবান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার সাদিয়া আফরিন কচিকে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির এডিসি মোহাম্মদ রুহুল আমীনকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানকে ফেনী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফুর রহমানকে লক্ষ্মীপুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মো. সফি উল্লাহকে রংপুরে পদায়ন করা হয়েছে।

লালমনিরহাটের এডিসি মোছা. আফরোজা খাতুনকে লালমনিরহাট, ব্রাহ্মণবাড়িয়ার এডিসি মাহমুদা আক্তারকে নীলফামারী, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক বিষ্ণুপদ পালকে পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের এডিসি সরদার মোস্তফা শাহিনকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক, স্থানীয় সরকার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক জাকিয়া আফরিনকে ময়মনসিংহ, জামালপুরের এডিসি এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদকে নেত্রকোণা এবং জামালপুরের এডিসি সুমী আক্তারকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর স্থানীয় সরকার বিভাগের অধীন দায়িত্ব পালনের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন