• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাংবাদিকদের সঙ্গে মেঘনা ফোরামের মতবিনিময় সভা ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন

সাংবাদিকদের সঙ্গে মেঘনা ফোরামের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আল মামুন :
কুমিল্লার মেঘনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মেঘনা ফোরাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মেঘনা ফোরাম, কুমিল্লার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মেঘনা ফোরাম, কুমিল্লার চিফ অ্যাডভাইজার মো. নাজিম উদ্দিন মোল্লা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি।
মেঘনা ফোরামের অ্যাডভাইজার মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শামীম সরকার বিজয়, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী তোফাজ্জল হোসেন খোকন, মেঘনা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি লোকমান হোসেন ভূঁইয়া এবং মেঘনা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনিসুর রহমান মিয়াজী।
সভা সঞ্চালনা করেন মেঘনা ফোরামের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম তারেক ও কার্যকরী সদস্য মো. মোহন লোদী।
মতবিনিময় সভায় মেঘনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় পর্যায়ে মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সাংবাদিক, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, মেঘনার মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও কার্যকর উদ্যোগ নিতে হবে।সভায় স্থানীয় সাংবাদিকেরা মেঘনার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত অতিথিরা।মেঘনা ফোরাম, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন