নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি:
নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর পলিটেকনিক্যাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি টেক্সটাইল, রুবি গেট ও দুই নম্বর গেইট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পলিটেকনিক্যাল মোড়ে এসে শেষ হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তারা মাঠে সক্রিয় থাকবে।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা রেজাউল, মোহাম্মদ রুবেল, মো. মাহমুদ, আইন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ, পাহাড়তলী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রকি, মো. ইয়াছিন আফ্রিদি, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা মোহাম্মদ বকুল, মো. আহাদ, মো. সামি, মো. মহসিন এবং কলেজ ছাত্রদলের সংগঠক মো. তানভীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।