ঢাকা   ০৫:৫৪:৩১ এএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার মনেও পুজোর রঙ

Reporter Name
  • Update Time : Friday, October 2, 2026,
  • 13 Time View

পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, এমন আবহে পুজার সাঁজে সেজে উঠলেন চিত্রনায়িকা পূজা চেরী। সামাজিক মাধ্যমে দুর্গা প্রতিমার সামনে তোলা বেশ কয়েকটি মনকাড়া ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়ি ও সবুজ ব্লাউজে বাঙালিয়ানায় ধরা দিয়েছেন এই চিত্রনায়িকা। ছবিগুলোর ক্যাপশনে দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির জয়গান গেয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন পূজা চেরী। লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি— যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’

অভিনেত্রীর এই চোখজুড়ানো রূপ আর অর্থবহ বার্তা নেটিজেনদের প্রশংসায় ভাসছে। পোস্টের মন্তব্যঘরে ভক্ত-অনুরাগীরা তাকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। কমেন্ট বক্সে কেউ কেউ তাকে ‘দেবী’ আখ্যা দিয়েছেন, আবার অনেকে ‘জয় মা দুর্গা’ ধ্বনিতে পুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছেন।বাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি