কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে ৫০ টুকরা আকাশমনি গোলকাঠসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উখিয়া বন বিভাগ ও বিজিবির রেজু আমতলী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা ৫০ টুকরা আকাশমনি গোলকাঠের পরিমাণ প্রায় ৮০ ঘনফুট।
অভিযান চলাকালে কাঠ বহনকারী একটি ডাম্পার সড়কে গাছ ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কাঠ ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
উখিয়া উপজেলার সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তারা জানান, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদ নুরুল আবছার, কক্সবাজার জেলা, উখিয়া উপজেলা।