ঢাকা   ০৩:১০:১১ পিএম, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে প্রতারণা, নারী গ্রেপ্তার বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী শুধু পরীক্ষায় ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে : ববি হাজ্জাজ শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৩২, উদ্ধার ৪১ হাজার ইয়াবা সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস মেঘনায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দিল্লির বিমানবন্দরে ককরোচ প্রধান অভিজিৎ দিপকে আটক অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন মান্দায় পাশাপাশি দুই ওষুধের দোকানে চুরি, খোয়া গেল ওষুধ-টাকা

শুধু পরীক্ষায় ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে : ববি হাজ্জাজ

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2026,
  • 6 Time View

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ভাষা শিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে যোগাযোগ ও দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ, ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পথ আরও সুগম হবে।

শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চতুর্থ আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় বরং জ্ঞান বিনিময়, দক্ষতা অর্জন এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিরও গুরুত্বপূর্ণ হাতিয়ার। স্পষ্টভাবে কথা বলা এবং নিজের চিন্তা অন্যের কাছে কার্যকরভাবে তুলে ধরার সক্ষমতা শিক্ষা, কর্মজীবন ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাষার দক্ষতা মানুষের সম্ভাবনার ক্ষেত্রও প্রসারিত করে। তাই ভাষাশিক্ষাকে পরীক্ষায় ভালো ফলের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে হবে।

চীনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও অ্যাকাডেমিক পরিভাষা সমৃদ্ধ করা এবং সেই ভাষায় জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা একটি দেশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। বাংলাদেশেরও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা বাড়াতে হবে। এতে আন্তর্জাতিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও বৈশ্বিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়বে।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারের পর্যায়ে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ জন্য কারিগরি জ্ঞান ও যোগাযোগ দক্ষতার পাশাপাশি ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষা শেখার সুযোগ বাড়াতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি