ঢাকা   ০৪:৪৪:০২ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুইজন যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান আবদুল হাই শিকদার নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ থাকবে জন্মদিনে গ্ল্যামারাস লুকে অপু বিশ্বাস অবৈধ অভিবাসন রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১

বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ থাকবে

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 2 Time View

হয়রানির প্রতিবাদে সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ও শুক্রবার (১৬ অক্টোবর) সব এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি সেলিম খান।

তিনি বলেন, এলপিজি সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সিলিন্ডার গ্যাসের দোকান বন্ধ রাখা হবে।ব্যবসায়ীদের দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে এলপিজি সিলিন্ডারের বিপণনব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে। এসব কোম্পানির প্রভাবে স্বেচ্ছাচারী কায়দায় এলপিজির দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়।

তবে সরকার নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন স্থানে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি