ঢাকা   ০৯:৩৭:৪৮ পিএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের বিরোধ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026,
  • 1 Time View

কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে দলীয় কার্যালয়ের সামনে দলের সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ঘটনা ঘটে। কুমিল্লা নগরীর গাংচর ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে। তবে গাড়ি ভাঙচুরের পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জামায়াতের সেক্রেটারি পদ নিয়ে দ্বদের কারণে এ ঘটনা ঘটেছে। আমি বাইরে আছি। কুমিল্লা থেকে আমাদের অফিসার বিষয়টি জানালো।

দলীয় কার্যালয়ের সামনে জামায়াত সেক্রেটারির গাড়ি ভাংচুরের বিষয়ে জামায়াতে ইসলামীর অফিসের সামনে উপস্থিত একাধিক নেতাদের বক্তব্য জানতে চাইলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি।

ঘটনাস্থলে পুলিশ রয়েছে।পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি