ঢাকা   ১২:৩৩:২০ পিএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দি-মেঘনায় শান্তিপূর্ণ দুর্গোৎসবে সন্তোষ ড. মারুফের

Reporter Name
  • Update Time : Thursday, October 22, 2026,
  • 6 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গত তিন দিনে দাউদকান্দি ও মেঘনার ৬১টি পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক বক্তব্যে মারুফ হোসেন বলেন, ‘প্রতিটি মণ্ডপে তাঁদের আন্তরিক আতিথেয়তা, শ্রদ্ধা ও ভালোবাসায় আমি অভিভূত। সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।’

পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি। এ জন্য দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেঘনা উপজেলা প্রশাসন, দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

বক্তব্যে প্রমোদ সরকার মধুর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মারুফ হোসেন। তিনি বলেন, পূজার আগে দাউদকান্দিতে তাঁর বাসভবনে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং পূজার সময় মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি সমন্বয়ে প্রমোদ সরকার মধু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো শাড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করে দাউদকান্দি ও মেঘনায় বিতরণের ক্ষেত্রেও তাঁর আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতার কথাও উল্লেখ করেন মারুফ হোসেন। তিনি বলেন, ‘পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে আপনাদের নিরলস প্রচেষ্টা সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।’

বক্তব্যের শেষাংশে দাউদকান্দি ও মেঘনায় পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি