ঢাকা   ০৬:৫১:৩৩ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

মানসিক সুস্থতায় কর্মসংস্থান জরুরি: চীফ হুইপ

Reporter Name
  • Update Time : Sunday, October 25, 2026,
  • 10 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: দারিদ্র্য, বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তা মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে এসব সংকট মোকাবিলায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম।
রোববার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চীফ হুইপ বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করলেই হবে না; দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়নের মতো সমস্যাও মোকাবিলা করতে হবে। এ জন্য সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্মসংস্থান ও সামাজিক সহমর্মিতা বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ অসহায় মানুষের অর্থনৈতিক দুশ্চিন্তা কমাতে সহায়ক হবে। বিশেষ করে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

তরুণদের যোগ্য করে গড়ে তোলা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।

‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ, ড. নায়লা পারভীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি