ঢাকা   ০৯:৫১:৪৬ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

মোটরসাইকেলের নম্বরপ্লেটের নকশা ও মাপ নির্ধারণে ক্ষমতা পেল কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : Monday, November 2, 2026,
  • 2 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরপ্লেটের অক্ষর, সংখ্যা, হাইফেন ও ফাঁকা স্থানের মাপ নির্ধারণের ক্ষমতা পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশ গেজেটে নতুন সংশোধনী প্রকাশ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংশোধনী জারি করা হয়। এতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা এবং প্লেটের বিভিন্ন অংশের ফাঁকা স্থানের পরিমাণ নির্ধারণের ক্ষমতা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
গেজেটে বলা হয়েছে, প্রয়োজনে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে দুইটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা স্থানের দৈর্ঘ্য এবং দ্বিতীয় রেখার সংখ্যাগুলোর মধ্যে হাইফেনের দৈর্ঘ্যও কর্তৃপক্ষ নির্ধারণ করতে পারবে।

এ ছাড়া একই লাইনে রেজিস্ট্রেশন মার্ক লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

সংশোধনীতে সংশ্লিষ্ট উপবিধির ১০ নম্বর উপবিধি থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বিলুপ্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশোধনীটি অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম এতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি