ঢাকা   ১২:৪১:৫০ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশে ভয়াবহ ঝাঁকুনি, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2026,
  • 1 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মাঝ আকাশে আকস্মিক তীব্র ঝাঁকুনি ও উচ্চতা কমে যাওয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এ সময় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ফ্লাইটটিতে থাকা বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক এম. মোশাররফ হোসাইনসহ অন্য যাত্রীরা ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমানটি নিরাপদে কাতারে অবতরণ করে।

শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ওই ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংবাদিক এম. মোশাররফ হোসাইন।

তার বর্ণনা অনুযায়ী, গত ৯ নভেম্বর কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর-৬৪৩ (QR643) যোগে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে রাত ১০টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার হয়ে তার যাত্রা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি