ঢাকা   ১১:৩৭:৫৩ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএর আমন্ত্রণে যুক্তরাজ্য গেলেন চিফ হুইপসহ ৯ সংসদ সদস্য

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় সংসদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে প্রতিনিধিদলটি ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে চিফ হুইপ নূরুল ইসলাম মনি ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। এছাড়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন এবং মারদিয়া মমতাজ। প্রতিনিধিদলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।

সংসদ সচিবালয় জানায়, ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এই সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সফরে সংসদীয় কমিটি ব্যবস্থা, আধুনিক আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি কার্যক্রম নিয়ে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি