ঢাকা   ১০:৩৭:৪১ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দফায় কমল সোনার দাম

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2026,
  • 2 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশ্ববাজারে দরপতনের কারণে দেশে টানা ছয় দফা সোনার দাম কমেছে। চার দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দামে সোনা ও রুপা বিক্রি হচ্ছে। এর আগে ১৪ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। আর ৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ১৪ হাজার ২৮৮ টাকা।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ৪৬৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর কার্যকরের আগে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সে হিসাবে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৩৮৩ টাকা। নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ছিল ৩ হাজার ৪৯৯ টাকা। সে হিসাবে ভরিতে দাম কমেছে ১১৬ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি