ঢাকা   ০৭:৫৮:১৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে জনগণের বন্ধু করতে চায় সরকার: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। আর বর্তমান সরকার পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।

শনিবার (২১ নভেম্বর) জেলার কোতয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছয়তলা ফাউন্ডেশনের এ ভবন প্রাথমিকভাবে চারতলা পর্যন্ত ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশকে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহার করেছে এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে।

দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর সুযোগ দেননি।

যশোর কোতয়ালি থানার ঐতিহ্য ও মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সারা দেশে মব কালচারের মধ্যে বিভিন্ন থানা লুট হলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে এ থানা রক্ষা করেছেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

নির্ধারিত সময়ে থানা ভবনের নির্মাণকাজ শেষ করা এবং মানের ক্ষেত্রে কোনো আপস না করতে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যশোরে সরকারি কোনো স্থাপনার ক্ষেত্রে আপসের কথা শোনা হবে না।

পুরোনো ভবনে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতি সংরক্ষিত ছিল। নতুন ভবন নির্মাণের পর এ ক্যাম্পাসে তাঁদের স্মৃতি সংরক্ষণে আলাদা উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি