ঢাকা   ০৮:১৯:০৮ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ মার্কেট-দোকানপাট খোলার নতুন সময়সূচি ঘোষণা একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর ৪৬তম বিসিএস : এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি উদ্ধারের সুপারিশ নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর দেশে ৪৭.২ শতাংশ নারীর বাল্যবিবাহ: সমাজকল্যাণমন্ত্রী

মার্কেট-দোকানপাট খোলার নতুন সময়সূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : Sunday, November 29, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং অন্য তিন দিন রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। শীতকালীন ব্যবসার সুবিধার্থে এ সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে নতুন সময়সূচির কথা জানান তিনি। এর আগে একই দিন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

হেলাল উদ্দিন বলেন, ‘রোববার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং সপ্তাহে তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা সোলার প্যানেল স্থাপন করতে চাই, তাদের শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে। এ ছাড়া সভায় আমরা বলেছি, দেশে ইতিমধ্যে কোনো লোডশেডিং নেই। কিন্তু দিনে ৩-৫ বার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এতবার বিদ্যুৎবিভ্রাট হয় না। সরকার বলেছে, বিদ্যুৎবিভ্রাট কমিয়ে আনবে।’

নতুন সময়সূচি কার্যকর হলে শীত মৌসুমে ব্যবসায়ীরা বাড়তি সময় পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে সপ্তাহের কোন তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং কোন তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি