• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনে নতুন নিয়োগ ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল মেঘনা উপজেলা প্রশাসকের দৌড়ে এগিয়ে রমিজ লন্ডনী

সহজ হচ্ছে ব্যাংক হিসাব খোলার ফরম

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

১৪ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট:

ঋণ নেয়া থেকে শুরু কইেয় অ্যাকাউন্ট খোলা বা অন্য কোন কাজে ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরমগুলো বেশ জটিল। এসব ফরম সাধারণ গ্রাহকদের জন্য বোঝা কষ্টসাধ্য। তাই এবার ব্যাংকে ব্যবহৃত ফরমগুলো সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত মাসে মন্ত্রিপরিষদ সচিবের সভপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ. বি. এম রুহুল আজাদকে প্রধান করে একটি কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়।

সূত্র আরও জানায়, ব্যাংক হিসাব খোলার ফরম সহজ ককরতে আগামী ১৭ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং সোনালী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরমগুলো ও সহজীকরণের প্রস্তাবনা এই প্রতিনিধিদের সঙ্গে আনার কথা বলা হয়েছে।জাগরণ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন