• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

উন্নয়ন প্রকল্পে কাজের মান নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদ দাতা / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

১২ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কিশোরগঞ্জ সংবাদদাতা :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়ন প্রকল্পে কাজের মান নিশ্চিত করতে হবে। এখানে কারো গাফিলতি পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা ব্যক্তিকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রামসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কিশোরগঞ্জের তিনটি উপজেলার সঙ্গে সংযোগ সড়ক হচ্ছে। এতে করে ঢাকা ও দেশের অন্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে। সংযোগ সড়ক চালু হলে এর সুফল হাওরবাসী পাবে এবং অর্থনীতির নতুর দ্বার উন্মোচিত হবে।

এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে প্রস্তাবিত মিঠামইন ক্যান্টনমেন্ট সম্পর্কে অবহিত করা হয়।

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন, জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমসহ সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন