• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

জামিন পেলেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

১৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৩ অক্টোবর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

আদালতে হাজির করে পল্লবী থানায় র‍্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক নূরে আলম। তবে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন মঞ্জুর করেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে খালেদা জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসন্স সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তা কর্নেল ইসহাক ও রাতে মেজর (অব.) হাফিজকে আটক করে র‍্যাব-৪।

পরে র‍্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়। তাদের মধ্যে শনিবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি ইসহাকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্লবী জোনের সিনিয়র এসি এস এম শামীম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭, ৩১ ও ৩৫ ধারায় র‍্যাব-৪ এর এসআই (নিরস্ত্র) আবু সাঈদ একটি মামলা করেন। মামলা নম্বর ৪২। র‍্যাব-৪ রাতে আটক দুজনকে থানায় সোপর্দ করে।

দায়ের করা ওই মামলায় পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে এ মামলা করে র‍্যাব।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন