• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় শিক্ষার্থীদেরসহ সকলের প্রতি সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান খন্দকার মারুফ হোসেনের গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন

খাগড়াছড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা

নিজস্ব সংবাদ দাতা / ৩২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

১৭ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। মুলধারার তাবলীগ জামাত বাংলাদেশ (কাকরাইলস্থ)’র আয়োজনে এই ইসতেমা আগামী ১৯,২০,২১ অক্টোবর (শনিবার থেকে সোমবার) পর্যন্ত হওয়ার কথা রয়েছে।

এ ইজতেমায় মুসলিম উম্মার সুখ-শান্তি কামনা ও সকল পাপকাজ-অপকর্ম থেকে মানব জাতীকে রক্ষাসহ নবীজি হযরত মোহাম্মদ (স:) জীবন আর্দশের নীতি-পথচলার বিশেষ বয়ান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও পরকালের শান্তির জন্য ধর্মের প্রচার ও দ্বাীনের প্রচারের মাধ্যমে ইসলামিক দাওয়াত নিয়ে আলোচনা করা হবে বলে সূত্র নিশ্চিত করে।

অনুষ্ঠিতব্য এ ইজতেমায় তাবলীগ জামাত এর পরিচালনায় মো: সালেহ আহম্মদ শামীম ২ জন জিম্মদার ও ১৬টি আলাদা আলাদা দায়িত্বে পালন করবেন এ সংগঠনের সদস্যরা। এর মধ্যে- খেদমত, সাফাই, জিকির, পানি, বিদ্যুৎ, চিকিৎসা, নিরাপত্তা জন্য বিশেষ ভাবে দায়িত্ব বন্টনের মাধ্যমে ইজতেমা সার্বিক বিষয় নিশ্চিতের জন্য কাজ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ব্যাপকভাবে ইসতেমার পেন্ডেলের কাজ চলছে।

ইজতেমা পরিচালনা কমিটির জিম্মাদার সালেহ আহম্মদ শামীম বলেন, প্রতি বছর খাগড়াছড়ি জেলায় এ ইসতেমা হয়ে আসছে। শান্তিপুর্ণ ভাবে মুসলিম ইম্মার জীবন চলার পথে দ্বীনের নির্দেশনা ও পরকালের শান্তির জন্য এ ইসতেমায় বয়ান অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলার ধর্মপ্রাণ মুসলিমদের দাওয়াতে অংশ নিয়ে এই ইজতেমা সফল করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন