• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

২২ অক্টোবর২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি;
“দোষারপ নয়,জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয়” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখা ও ফুলবাড়ী থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

আজ সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‌্যালীী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার অর্থ সম্পাদক আল-আমিন এর সঞ্চালনায় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোছাঃ কানিজ আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম। অন্যান্যদের বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান। নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন, সাধারণ সম্পাদক মোঃ হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক এস.এম রাসেল পারভেজ প্রমূখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন