• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

নিজস্ব সংবাদ দাতা / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

২২ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

ভোলায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এর পর্যবেক্ষণে আব্দুল্লাহ আল মুজাহিদ এবং শফিক আহমেদ নামের দুইটি ফেসবুক আইডি থেকে উসকানিমূলক বক্তব্য প্রচারকারীদের সনাক্তের পর জেলা গোয়েন্দা পুলিশের এলআইসিটি টিম ও দেবিদ্ধার থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে এ দুথজনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়া হোসেন বলেন, প্রাথমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের দোষ স্বীকার করেন। এ ব্যাপারে আটককৃতদের মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন