• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদ দাতা / ৩৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

১৮নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে উকিল মিয়া ও খোকন মিয়া নামে বাংলাদেশী দুই যুবক নিহত হয়েছে। রোববার রাতে সীমান্ত পিলার ১০৯২ সংলগ্ন জিরো পয়েন্টের মারাংপাড়া ব্রীজে এ ঘটনা ঘটে। নিহত উকিল মিয়া সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে ও খোকন মিয়া মাটিফাটা এলাকার আজিজুল মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, উকিল মিয়া সংঘবদ্ধ ভারতীয় গরু চোরা কারবারিদের সাথে রাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করলে ভারতীয় সীমান্ত ফোর্স (বিএসএফ) গুলি ছুড়লে উকিল মিয়া ও খোকন মিয়া গুলিবিদ্ধ হয়। পরে চোরাকারবারি দলের অন্যান্য সদস্যরা তাদেরকে রাবার বাগান পানবাড়ি এলাকায় এনে ফেলে রেখে পালিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়। পরে কর্ণঝোড়া সীমান্ত ফঁাড়ির ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি এই ঘটনার প্রতিবাদ জানান। বিজিবির ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক শহিদুর রহমান ও ২৬ বিএসএফের অধিনায়ক বিশাল রানে নেতৃত্ব দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন