• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

বড় ভাইয়ের মৃত্যু দণ্ডাদেশ রায় শুনে আত্মহত্যা করলো ছোটভাই

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

১৯ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলা আদালতে বিচারাধীন থাকা হত্যা মামলার রায়ে বড়ভাই মোঃশাহিন (২৩) এর মৃত্যুদণ্ডাদেশ রায় ঘোষিত হয়েছে শুনে,দীর্ঘ বছর যাবত ফেনীর ফুলগাজী উপজেলাধীন আমজাদ হাট ইউনিয়নস্থ দক্ষিণ ধর্মপুর গ্রামে,নানার বাড়ীতে থাকা ছোটভাই মোঃইয়াছিন (২০) নামে এক যুবক ১৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে,নানার বাড়ীর পুকুর পাড়ে একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।নানার বাড়ীতে আত্নহত্যাকারী ইয়াছিন,খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শুকনাছড়ি গ্রামের,আবদুল মালেকের ছেলে।আত্নহত্যার সংবাদ পেয়ে ফুলগাজী থানার পুলিশ ইয়াছিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।ময়না তদন্ত শেষে ১৮ নভেম্বর গভীররাতে ইয়াছিনের পরিবারের সদস্যদের হাতে তুলেদেন পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান,ইয়াছিনের বড়ভাই শাহিন একটি হত্যা মামলায় আসামী ছিল।খাগড়াছড়ি আদালতে ওই মামলায় ১৭ নভেম্বর শাহিনের মৃত্যু দণ্ডাদেশ রায় ঘোষনা করা হলে,রায় ঘোষনার সংবাদ শুনে ওই রাতেই আত্নহত্যা করে ইয়াছিন।
ফুলগাজী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন,ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।আত্নহত্যার ঘটনায় ফুলগাজী থানায় একটি অপমৃত্যু মামলা ডাইরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন