https://bindubanglatv.com/
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৭৬ হাজার ২৭৪ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) আখাউড়া, কসবা, ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় বিভিন্ন বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে গরু, বাসমতি চাল, শাড়ি, ওষুধ, কাশির সিরাপ, মদ, প্রসাধনসামগ্রী, পোশাক, মসলা, কুঁচিয়া মাছসহ বিভিন্ন ধরনের পণ্য এবং একটি সিএনজিচালিত যানবাহন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৭৬ হাজার ২৭৪ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়া (পুশ-ইন) ঠেকাতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।