ঢাকা   ১২:০১:১৯ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সভাপতি রানা, সম্পাদক বারী মেঘনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস প্রধানমন্ত্রী অবৈধ হলে বিরোধী চিফ হুইপ বৈধ কীভাবে সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের রেমিট্যান্সের আড়ালে নিঃসঙ্গতার আগুনে পুড়ছে পরিবার এক প্রতিষ্ঠানে একাধিক টেন্ডার নয়, তাঁতিদের স্বার্থরক্ষায় গুরুত্ব প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

মেঘনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : Saturday, October 24, 2026,
  • 6 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা উপজেলা প্রতিনিধি :

কুমিল্লার মেঘনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) মেঘনা থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৩২। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ২৩ অক্টোবর রাতে মেঘনা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। পরে পুলিশের অভিযানের সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন—মো. রাসেল, মো. আল আমিন, শফিক দেওয়ান, স্বপন দেওয়ান, মুর মোহাম্মাদ রাসেল, রফিকুল ইসলাম রবি ও মো. আমানউল্লাহ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি