https://bindubanglatv.com/
সাবেক মন্ত্রী ও কুমিল্লার হোমনা থেকে পাঁচবারের সংসদ সদস্য মরহুম এমকে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলের আগে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এ সময় হোমনা ও তিতাস উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা মরহুম এমকে আনোয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। উল্লেখ্য, এমকে আনোয়ার বাংলাদেশের রাজনীতিতে একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের আয়োজনে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।