ঢাকা   ০৪:৫৯:৪১ পিএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : Friday, October 23, 2026,
  • 2 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. আব্দুল্লাহেল কাফী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান, নগদ ৭৩ হাজার ৫০ টাকা ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১), মো. শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালের নেতৃত্বে কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি লম্বা বার্মিজ চাকু ও মাদক বিক্রির টাকা হিসেবে উল্লেখ করা ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির গর্তে লুকানো অবস্থায় একটি ডাবল-ব্লেড টমাহক কুড়াল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি