https://bindubanglatv.com/
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ৪৮ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁওয়ের মামুন মিয়া (৪০) ও চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচরের লাক মিয়া ওরফে লাকি মিয়া (৪৩)।
পুলিশ জানায়, ২২ অক্টোবর বিকেলে মানিকারচর বাজারে একটি ফলের দোকানের সামনে ব্যাগ রেখে চলে যান খোকি আক্তার নামের এক নারী। পাঁচ মিনিট পর ফিরে এসে ব্যাগটি আর পাননি তিনি। ব্যাগে নগদ ৪৮ হাজার টাকা ও বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ছিল।
এ ঘটনায় করা মামলার তদন্তে ২৩ অক্টোবর রাত ১২টা ২৫ মিনিটে মানিকারচর বাজার থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মামুন মিয়ার হেফাজত থেকে নগদ টাকা, একটি স্বর্ণের ব্রেসলেট, দুটি চেইন, একটি আংটি, একটি চেইন-লকেট, দুইটি কানের দুলের টানা ও একটি কালো ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে জব্দ করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শহীদুল আরও বলেন লাক মিয়ার বিরুদ্ধে আগের চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলাও রয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।