https://bindubanglatv.com/
দাউদকান্দি সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৩০টি ইয়াবা বড়িসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি একজন, জিআর পরোয়ানাভুক্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন, পুলিশ আইনের ৩৪ ধারায় আটজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চারজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দাউদকান্দির সুন্দরপুরের সুমন (৩০), জায়গীরের রাসেল তালুকদার (২৭), উত্তর সতানন্দির রুপালী আক্তার, উজিয়ারার সজিব (৩০), মুন্সিগঞ্জের গজারিয়ার হযরত আলী (৩৭) ও জাহিদ হাসান (২৫), একই জেলার গোয়াগাছিয়ার ইমন হোসেন (২৬), কুমিল্লার তিতাসের জিয়ারকান্দির দিদার (৪৫) ও আলাউদ্দিন (৩৮), দাউদকান্দির রায়পুরের শাহজালাল প্রকাশ আসিফ (৩৫) এবং চর চারুয়ার রুমান আহাম্মদ (২১)। এ ছাড়া মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত তিতাসের রোমান (২৬) ও মাসুম (৩০), হোমনার মেহেদী হাসান (২৯) এবং দাউদকান্দির স্বল্প পেন্নাইয়ের সাগর মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।