ঢাকা   ০৪:০৮:৫৯ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু ১০ বছর পূর্তি :ভালোবাসা, বিশ্বাস আর সহযোগিতায় এগিয়ে যাক বিন্দুবাংলা টিভি স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল মাদক-চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি কুমিল্লায় কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫ দাউদকান্দিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী আজ সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৯০, আটক ৫৪৫ কিশোর

মাদক-চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি

Reporter Name
  • Update Time : Saturday, October 24, 2026,
  • 5 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খুলনা প্রতিনিধি: মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে যৌথ অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। তিনি বলেন, এসব অপরাধ নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। জন-আস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “বিগত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা নিরসন করাই আমাদের লক্ষ্য। ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করে আমরা মানবিক ও জনবান্ধব পুলিশ হতে চাই।”
তিনি বলেন, বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। এ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।
আইজিপি বলেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধ নির্মূল করব।” সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খুলনাস্থ বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি