https://bindubanglatv.com/
নওগাঁ প্রতিনিধি: মোঃ আব্দুল্লাহেল কাফী: নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আসকান আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসকান আলী উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানা পুলিশের অভিযানে আসকান আলীকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।