https://bindubanglatv.com/
ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জহিরুল হক রানা। সম্পাদক হয়েছেন জামাল উদ্দিন বারী।
শনিবার (২৪ অক্টোবর) দিনভর ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সব পদে জয় পেয়েছে রানা-বারী পরিষদ। অপর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন সদরুল হাসান ও শহিদুল ইসলামের নেতৃত্বাধীন প্রার্থীরা।
সভাপতি পদে জহিরুল হক রানা ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সদরুল হাসান পেয়েছেন ৫০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ২৫ ভোট।
সম্পাদক পদে জামালউদ্দিন বারী ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৪৯ ভোট।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
নির্বাচনে সহসভাপতি পদে আব্দুস সেলিম, যুগ্ম সম্পাদক পদে মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর এবং অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে আলী হোসেন জয়লাভ করেছেন।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাসনাত করিম পিন্টু, মাহমুদুল হক জাহাঙ্গীর, আরিফ উদ দৌলা, গোলাম শাহনী, এমরান হোসেন ও লিপিকা সরকার।