https://bindubanglatv.com/
মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আনুমানিক এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ সমন্বিতভাবে অংশ নেন।
অভিযান চলাকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে মাছ ধরার জন্য পাতানো অবস্থায় মালিকবিহীন এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার জলজ জীববৈচিত্র্য ও মাছের প্রজননের জন্য ক্ষতিকর। এ ধরনের জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে। নদীর মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।