ঢাকা   ০২:২৫:৫৩ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি শেষে খুলেছে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : Sunday, October 25, 2026,
  • 1 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি:

​শারদীয় দুর্গাপূজা ও প্রবারনা পূজা, লক্ষ্মীপূজার টানা ছুটি শেষে আজ ২৫ অক্টোবর (রবিবার) থেকে খুলছে সব সরকারি দপ্তর। আর আগামীকাল ২৬ অক্টোবর (সোমবার) থেকে শুরু হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ক্লাস।
​প্রজ্ঞাপন অনুযায়ী, মহানবমী, বিজয়া দশমী ও বিশেষ আদেশের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন সরকারি ছুটি ছিল।

​শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময়সূচি:

​স্কুল ও মাদরাসা: টানা ১০ দিনের ছুটি শেষে আগামীকাল ২৬ অক্টোবর (সোমবার) থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

​কলেজ: টানা ১৬ দিনের ছুটি শেষে আগামী ১ নভেম্বর (রবিবার) থেকে কলেজের ক্লাস চালু হবে।

​বিশ্ববিদ্যালয়: নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারিত হবে।

​ছুটি শেষে আজ থেকেই আবার প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে দেশের সরকারি দপ্তর ও শিক্ষাঙ্গনগুলোতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি