• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ই-পাসপোর্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০১৯ (স্টাফ রিপোর্টার) : বাংলাদেশ ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কে‌ন্দ্রে আয়ো‌জিত অনুষ্ঠা‌নে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী‌কে ই-পাস‌পোর্ট হস্তান্তর ক‌রেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে বিশ্বে বাংলাদেশ পাসপোর্টের গ্রহণযোগ্যতা এবং দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এছাড়া বিদেশে বাংলাদেশিরা এবং বাংলাদেশে বিদেশিরা হয়রানির শিকার হবে না। তাছাড়া পাসপোর্ট পেতে আগের মতো কেউ ধোকায় পড়বে না। ই-পাস‌পো‌র্টের প্রকল্প প‌রিচালক ব্রিগেডিয়ার জেনা‌রেল সাইদুর রহমান খান অনুষ্ঠানে এক‌টি তথ্যচিত্র উপস্থাপন ক‌রেন। ইমি‌গ্রেশন ও পাস‌পোর্ট অধিদফতরের মহাপ‌রিচালক মেজর জেনারেল সাকিল আহ‌মেদ স্বাগত বক্তব্য দেন। ‌‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা আওয়ামী লীগ সরকারের প্রধান অঙ্গীকার। সে লক্ষ্য নি‌য়েই এগিয়ে যাচ্ছে দেশ। এবার আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ই-পাসপোর্ট চালুর ম‌ধ্যে দি‌য়ে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চালু হলো ই-পাসপোর্ট। এর মধ্য দিয়ে বিশ্বে ১১৯তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু করল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন