• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

আজ আনসার-ভিডিপি একাডেমিতে যাচ্ছেনপ্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০

১৩ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে যাচ্ছেন আজ বৃহস্পতিবার।

তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪০তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আনসার-ভিডিপি সদস্যরা সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন।

সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে, অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ১টায় ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন। এর পর বিকাল সাড়ে ৪টায় সংসদ অধিবেশনে যোগদান করবেন তিনি।

বাংলাদেশ আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশ উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এর পর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন