• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মোদি আমাদের মেহমান, আমরা তাকে সম্মান দেব

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২০

১ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আসা নিশ্চিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নরেন্দ্র মোদির ঢাকায় আসার বিষয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী আসার বিষয়ে নিশ্চিত করেছেন। আমরা দাওয়াতও দিয়েছি। আগামীকাল (সোমবার) ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন। তার সঙ্গে এ সব বিষয় (নরেন্দ্র মোদির ঢাকায় আসার বিষয়ে) নিয়ে আলাপ হবে।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০-এর ওয়েবসাইটের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের নিয়মে মেহমানদের যা যা করার সেই সম্মান আমরা দেব। তিনি (নরেন্দ্র মোদি) ঢাকায় আসতে রাজি হয়েছেন। তাকে সেই সম্মান দেব। আমরা আশা করব, আমাদের মেহমানরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, জনগণের ইচ্ছার বিষয়ে একটা ভালো অবস্থান নেবেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করা মাহাথির মোহাম্মদ আসার বিষয়ে তিনি বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নেই। তবে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। অন্যভাবে তাকে নিয়ে আসতে পারি।

ভারতের সহিংসতা নিয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী ও ঘনিষ্ঠ দেশ হিসেবে ভারতের চলমান সহিংসতা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন