• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

মানবজমিন প্রধান সম্পাদকের জামিন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২০

১৭ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের দায়ের করা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ জামিন মঞ্জুর করে। এসময় মতিউর রহমান চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। মানবজমিন প্রধান সম্পাদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া । অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক।

সাইফুজ্জামান শিখর গত ৯ই মার্চ রাজধানীর শেরেবাংলানগর থানায় মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টার আল-আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। গত ২রা মার্চ মানবজমিনে প্রকাশিত ‘পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শিরোনামে প্রকাশিত সংবাদের জেরে এ মামলাটি করা হয়। যদিও এ রিপোর্টের কোথাও সাইফুজ্জামান শিখরের নাম ছিল না।

এ মামলা দায়েরের পর দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে। সম্পাদক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন সংগঠন নিন্দা ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন