• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

করোনাভাইরাসকে এখনো মহামারি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

নিজস্ব সংবাদ দাতা / ২৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২০

১৮ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :
প্রাণঘাতী করোনাভাইরাসকে এখনো মহামারি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। সম্ভব হলে আজকের (১৮ মার্চ) মধ্যেই এই ভাইরাসকে মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশ করতেও বলেছেন আদালত। বুধবার (১৮মার্চ) হাইকোর্টে করোনাভাইরাস নিয়ে দায়ের করা এক রিটের শুনানি করে বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ নির্দেশনা দেন। আদালত জানান, বৃহস্পতিবার এ রিট বিষয়ে আদেশ দেয়া হবে।

করোনাভাইরাস থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। একইসঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেনটাইনে রাখতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন