• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

বাংলাদেশে করোনার টেস্ট কিট সরবরাহ করবে চীন

নিজস্ব সংবাদ দাতা / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২০

১৮ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 করোনা প্রাদুর্ভাবের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন। দেশটি বাংলাদেশে করোনা শনাক্তে প্রয়োজনীয় টেস্ট কিট সরবরাহ করবে। এছাড়া জরুরি মহামারি প্রতিরোধি চিকিৎসা সাহায্যও প্রদান করা হবে বাংলাদেশকে। বুধবার ঢাকাস্থ চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ১৭ই মার্চ চীনা দূতাবাস বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে করোনার টেস্ট কিট সরবরাহের বিষয়টি অবহিত করেছে। চীন জানিয়েছে যে, তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে ব্যাপক সংখ্যক মহামারি প্রতিরোধী চিকিৎসা সরঞ্জাম ও করোনা ভাইরাস শনাক্তের কিট প্রদান করা হবে। এতে বাংলাদেশের মানুষকে চীনের জন্য বন্ধুভাবাপন্ন বলে আখ্যায়িত করা হয়। আরো বলা হয়, মহামারি দমনে চীন সবসময় বাংলাদেশের সবথেকে বিশ্বস্থ বন্ধু হিসেবে পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন