• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব সুপারমার্কেট বন্ধ, দোকান মালিক সমিতি

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২০

২২ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব সুপারমার্কেট ও বিপণীবিতান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব সুপারমার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন বিবিসি বাংলাকে জানান, “করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের বিষয়টিকে পুঁজি করে ঢাকায় এবং ঢাকার বাইরে অনেক জায়গাতে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এরকম ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

পাশাপাশি করোনাভাইরাস আতঙ্কে মার্কেটগুলো ক্রেতা শূণ্য হয়ে পড়ায় এবং শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণের সম্ভাবনা যেন না হয়, সেলক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ হেলালউদ্দিন জানান নিউ মার্কেটের মত সুপারমার্কেটগুলো শুধুমাত্র এই নিষেধাজ্ঞার আওতাধীন থাকবে।

তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান বা আগোরা, মীনা বাজার, স্বপ্নের মত সুপারশপগুলো খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।

মোহাম্মদ হেলালউদ্দিন জানান, “২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন