https://bindubanglatv.com/
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
মঙ্গলবার (২০ অক্টোবর) নির্ধারিত সফরসূচি অনুযায়ী নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি জেলা বিশেষ শাখার বিভিন্ন শাখার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।