ঢাকা   ১১:০৭:৩৬ এএম, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ১৩ জনের

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026,
  • 1 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। তাঁর নাম আলমগীর হোসেন। তবে নিহত অন্যদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, বরিশাল থেকে আসা আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন।

পরে আহতদের স্থানীয় হাসপাতালসহ নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে এক শিশু নাটোর সদর হাসপাতালে মারা যায়। এ ছাড়া অন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আশপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি