ঢাকা   ১১:৫১:৪৯ এএম, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমল তেলের দাম

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026,
  • 7 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা ও শুল্ক মওকুফ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত খনিজ তেলের দামে পতন ঘটেছে। বিনিয়োগকারীরা ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব মূল্যায়ন শুরু করায় বিশ্ববাজারে তেলের দর কমতে দেখা গেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটে অনুযায়ী ব্রেন্ট ক্রুডের বাজারমূল্য ব্যারেল প্রতি ৪৯ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে ১০৯.০৬ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের নভেম্বরের ডেলিভারি মূল্য ০.৩৩ শতাংশ কমে ১০৩.৩২ ডলারে দাঁড়ায়, যার মেয়াদ আজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে। তবে তুলনামূলক বেশি সক্রিয় ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তিমূল্য ৪৬ সেন্ট বা ০.৪৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৮.০৮ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইয়েমেনে হামলা ও সংঘাত অব্যাহত থাকায় সেখানে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার তীব্র উদ্বেগ সত্ত্বেও কেবল ট্রাম্পের অর্থনৈতিক সিদ্ধান্তের প্রভাব বাজারমূল্য কিছুটা নিম্নমুখী করেছে।

এর আগের কার্যদিবসে বিশ্ববাজারে সরবরাহ সংকটের উদ্বেগে ব্রেন্ট ক্রুডের দাম লাফিয়ে ব্যারেল প্রতি ১১০.৭০ ডলারে পৌঁছেছিল, যা গত ২০ মে-র পর সর্বোচ্চ রেকর্ড ছিল। তবে রাশিয়ার ওপর ট্রাম্পের এই নতুন নীতি গ্রহণের পর তেলের সেই ঊর্ধ্বমুখী যাত্রায় কিছুটা ভাটা পড়ল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি