• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

বাংলাদেশে বৃহস্পতিবার থেকে গণপরিবহন ‘লকডাউন’

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

২৪ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশে সব ধরণের গণপরিবহন বৃহস্পতিবার থেকে ‘লকডাউন’ ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের কোন সড়কে কোন রকম যাত্রীবাহী যানবাহন চলাচল করবে না।

এই লকডাউন কার্যকর থাকবে পরবর্তী দশদিন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

তবে আজ ও কাল সীমিত আকারে চলবে যাত্রীবাহী বাস।

এদিকে, আজ থেকেই সারাদেশে নৌপথে লঞ্চ, ছোট নৌকাসহ সব ধরণের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে চলবে পণ্যবাহী নৌযান।

নৌ পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।

এর আগে রেলওয়ে বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, আজ থেকে সারা দেশে স্থানীয় কমিউটার মেইল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আর আগামী ২৬ তারিখ থেকে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হবে। তবে মালবাহী ট্রেন চলাচল চালু থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

আজ থেকে সব ধরণের ট্রেনের টিকেট বিক্রিও বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন