ঢাকা   ০৯:০৭:২৫ পিএম, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2020,
  • 203 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৪ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার  বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, আজ থেকে আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে লঞ্চ মালিকরাও একমত হয়েছেন। যে যেখানে আছেন সেখানেই থাকবে। করোনা ভাইরাস সংক্রামণ রোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে বাংলাদেশের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধের ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। সোমবার সকালে এমন ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া ২৬শে মার্চ থেকে সব ট্রেন বন্ধের ঘোষণা আসতে পারে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি